ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোহনা টিভির চেয়ারম্যান,এমডি কারাগারে, মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!  ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা।

এনসিপিসহ ৮২ দলের কাছে যাচ্ছে ইসির চিঠি, সময় পাবে ১৫ দিন

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৯২ জন সংবাদটি পড়েছেন

নতুন দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে সংস্থাটি। প্রাথমিক যাচাইবাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে ইসি। এর আগে ৬২টি নতুন দলকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্।

মাহবুব আলম শাহ্ বলেন, ‘আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দিয়েছি। এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে সব দলকে আমরা ১৫ দিন সময় দিয়েছি।’

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে এনসিপিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় তারা।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। প্রধান এ শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম মেনে আবেদন করতে হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

এনসিপিসহ ৮২ দলের কাছে যাচ্ছে ইসির চিঠি, সময় পাবে ১৫ দিন

আপডেট সময় : ০৭:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫