ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান। একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন। নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক। আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা। জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্তকে জেল হাজতে প্রেরণ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৯ জন সংবাদটি পড়েছেন

খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহাকে মারধরের মামলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা জেলা কারাগারের জেলার মোঃ মুনির হুসাইন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর শিববাড়ী মোড়ের শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করে খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তসহ ২০-৩০ জন ব্যক্তি অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহার ওপর হামলা চালান।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সমীর কুমার সাহার মাথায় গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিতরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় সমীর সাহাকে রক্ষা করতে এগিয়ে আসা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সুজয় সাহাকেও মারধরের শিকার হতে হয়।

ঘটনার দিনই আহত সমীর কুমার সাহা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২২, তারিখ ১৬ আগস্ট ২০২৫। এতে সত্যানন্দ দত্তসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকে সত্যানন্দ দত্তকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলেও বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্তকে জেল হাজতে প্রেরণ।

আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫