ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৬২ জন সংবাদটি পড়েছেন

আপোষহীন,সৎ, নির্ভীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়( ৫ জানুয়ারি,২০২৬) সোমবার মাদারীপুরের রাজৈরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জাহান্দার আলী জাহান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় নেতৃত্ব আজও মানুষের অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন ছিলেন। তার দেখানো পথেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।

শোকসভায় সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম, দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু, আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা, রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, শাওন করিম, সোহেল শিকদার, রাকিবুল হাসান, শেখ আলী, কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া স্থানীয় সাংবাদিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

আপডেট সময় : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬