ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা। চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বেরিয়ে এলো ‘থলের বিড়াল’ • তদন্তে দোষী সাব্যস্ত এসি ল্যান্ডের শাস্তিমূলক বদলি। রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ।

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে।

১৯৮৫ সালে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে ভর্তি হন পাঁচবিবি থানা সংলগ্ন পূর্বপাশে বাড়ি মোঃ মাসুদ রানা। পড়ালেখার পাশাপাশি শহীদ জিয়ার আদর্শে গড়া ছাত্রদলের রাজনীতিতে প্রবেশ করেন। হয়ে ওঠেন তিনি ছাত্রদলের একজন হাতিয়ার। দলের প্রতি দ্বায়িত্বশীল আস্থাশীল নিষ্ঠাবান ও দলের প্রতি অনুষ্ঠানে শতভাগ তার উপস্থিতি সরব থাকত। মাসুদ রানা একসময় ছাত্রদলের নিবেদিত প্রাণ হলে ১৯৯১ সালের দিকে হাইকমান্ড তার হাতে থানা ছাত্রদলের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন।

উচ্চতর ডিগ্রি অর্জনে পড়ালেখার জন্য তিনি ঢাকায় অবস্থান করায় থানা ছাত্রদলের সম্পাদকের দায়িত্ব ছেড়ে দেন। মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্ধভক্ত হওয়ায় ১৯৯৬ সালের দিকে ছাত্রদল ছেড়ে যুবদলে যোগদেন। যুবদলের রাজনীতি বেশি না করলেও পরবর্তীতে দীর্ঘদিন পৌর বিএনপির যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন। তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে জীবন-জীবিকার তাগিদে এখন বাড়িতে বিদেশি জাতের দুধের গাভি লালন-পালন করেন দলের দূরদিনের ও ত্যাগী নেতা।

দলের অনেক নবীন প্রবীণ নেতা জানায়, মাসুদ রানা ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছিল। মাঠ পর্যায়ে দলের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখেছি। কিন্তু সময়ের ব্যবধানে ও জীবীকার তাগিদে তাকে এখন রাজনীতির মাঠ তাকে আর দেখা যায় না।

আক্ষেপ করে সাবেক এ নেতা বলেন, সুসময়ে নেতারা কর্মীদের অবদান ভুলে যায়। দিনের পর দিন দলের জন্য শ্রম দিলেও দুঃসময়ে কেউ খোঁজ নেয় না। রাজনীতির প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই রাজনীতির মাঠ ছেড়ে এখন গাভী পালন করছি বলেন, তিনি।

তবে সক্রিয়ভাবে রাজনীতির মাঠ থেকে দূরে থাকলেও মনের গহীনে আজও জিয়ার আদর্শ লালন করেন তিনি। বর্তমানে বাড়িতেই কয়েকটি বিদেশি গাভি লালন-পালন করছে। ৩’কন্যা সন্তানের জনক দলীয় সভা সমাবেশ, মিছিল মিটিং ও রাজপথের এক সময়ের ছাত্রদল ও যুবদলের সিংহ পুরুষের সংসার চলে এখন গাভীর দুধ বিক্রির টাকায়।

একসময়ের ছাত্রদল ও যুবদলের মিছিল মিটিংয়ের পরিচিত মুখ এখন গোয়ালঘরেই ব্যস্ত সময় কাটছে। দলের দুঃসময়ে রাজপথে থাকা অনেক ত্যাগী নেতাকর্মীর মতো তিনিও এখন অনেকটা নীরব। তৃণমূলের এসব নেতাকর্মীরাই দলের প্রাণ। একে একে এসব নেতাকর্মীরা নিষ্ক্রিয় হলে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হবে বলেও অনেকে মন্তব্য করেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম বলেন, দলের দুর্দিনের সকল কর্মীর মূল্যায়ন করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ।

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে।

আপডেট সময় : ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬