ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা খিলগাঁওয়ে বাসা ভাড়ার নামে ডেকে এনে শিক্ষক ও বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা, থানায় মামলা খুলনায় গৃহবধূ খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি, জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৬

শ্যামনগরের তরুণ নির্মাতা আরিফ বন্ডের নাটক ‘ঈদ কার জন্য’ দর্শকমহলে প্রশংসিত।

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের জগতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ বন্ড। প্রযুক্তিভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টেক রঙ্গো’ (Tech Rongo)-এর সফল যাত্রার পর এবার নাট্যনির্মাণে আত্মপ্রকাশ করে স্থানীয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি ‘মায়াফ্রেম’ (Mayaframe) প্রোডাকশনের ব্যানারে নির্মিত বিশেষ নাটক ‘ঈদ কার জন্য’ মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সাতক্ষীরা অঞ্চলে প্রচলিত আঞ্চলিক ও চটুল বিনোদনধর্মী ভিডিওর বাইরে গিয়ে সম্পূর্ণ প্রফেশনাল ও সিনেমাটিক উপস্থাপনায় নির্মিত নাটকটি স্থানীয় দর্শকদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নাটকটির গল্প, পরিচালনা, ভিডিও সম্পাদনা এবং থাম্বনেইল ডিজাইনের দায়িত্ব পালন করেন আরিফ বন্ড। সহকারী পরিচালক ও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মেহরাব মারুফ এবং মেকআপের দায়িত্বে ছিলেন ইলিয়াস তানজিম।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মামুন, আরিফ বন্ড, রেদোয়ান, জোহানা, হাফিজুর, আব্দুল্লাহ, শুভ, ইলিয়াস, ইয়াসিন, মাহিমসহ আরও অনেকে। তাঁদের অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

নাটকটির সফলতা প্রসঙ্গে নির্মাতা আরিফ বন্ড বলেন, “আমি ও আমাদের পুরো টিম চেয়েছিলাম সাতক্ষীরাতেই ঢাকার মানের প্রফেশনাল নাটক নির্মাণ সম্ভব—সেটি প্রমাণ করতে। সবার আন্তরিক পরিশ্রমে ‘ঈদ কার জন্য’ নাটকটি দর্শকরা যেভাবে গ্রহণ করেছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।”

সংশ্লিষ্টদের মতে, শ্যামনগরের মতো মফস্বল এলাকা থেকে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে মানসম্পন্ন নাট্যনির্মাণের এই উদ্যোগ সাতক্ষীরার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। ‘মায়াফ্রেম’ টিমের এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতে আরও উন্নত ও বৈচিত্র্যময় নাট্যনির্মাণের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্যামনগরের তরুণ নির্মাতা আরিফ বন্ডের নাটক ‘ঈদ কার জন্য’ দর্শকমহলে প্রশংসিত।

আপডেট সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬