ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শারদীয় দুর্গোৎসব: শাস্ত্রীয় দর্শন, মানবতার অঙ্গীকার ও সমকালীন সমাজের আত্মজিজ্ঞাসা। রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক ও উন্নত রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ অসুস্থতায় অসহায় রনি, অপারেশন সম্ভব নয়—সাহায্যের আবেদন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” কুমার নদের বুকে বৈতরণীর বিজয়কেতন!

পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫৭ জন সংবাদটি পড়েছেন

পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (হাড়ভাঙ্গা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পারুল বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পারুল বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বিক্রয়মূল্য ৭ হাজার ৫০০ টাকা। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব: শাস্ত্রীয় দর্শন, মানবতার অঙ্গীকার ও সমকালীন সমাজের আত্মজিজ্ঞাসা।

পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬