ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা নেত্রকোনার পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় খুলনার ফুলতলায় ১৯ বছরেও সংস্কার হয়নি প্রধান সড়ক, দুর্ভোগে ভদ্র পুকুর গ্রামের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অর্ধসত্যের রাজনীতি বন্ধ হোক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে শহীদ ও বাপ্পির নেতৃত্বে শতশত নেতাকর্মী নিয়ে যোগদান সাবেক যুবলীগ নেতার পুত্র রেজা তাইমুর মালিককে ঘিরে নতুন আলোচনা, দায়িত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু বক্কর (৪৮)। তিনি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়ার ছড়ার বাসিন্দা।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রামু ফুটবল চত্বরসংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবু বক্কর মোহাম্মদ আলমের ছেলে। এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে জারি করা পরোয়ানার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬