ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, না:গঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ খুলনায় দুদকের মামলা: সাবেক জেলা পরিষদ কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ শ্যামনগরে বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে চাপ ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ লটারি ক্যাটাগরিতে, সিলেটের গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছাত্রলীগ নেতা অর্ণব বিশ্বাস ‎ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব  বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক

শ্যামনগরে বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে চাপ ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

শ্যামনগরে বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে চাপ

ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ

জি এম রাজু আহমেদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মোঃ ইউনুচ গাজী (৬৯) নামে এক বৃদ্ধকে তাঁর ছেলে ও স্ত্রীর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ, অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বৃদ্ধ। তিনি বিষয়টি উল্লেখ করে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় করা জিডি সূত্রে জানা যায়, উপজেলার গাবুরা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ইউনুচ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী (৩৮) ও স্ত্রী মোছাঃ নূরনেছা বেগমের (৫৭) বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে তার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন এবং তাদের নামে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে ইউনুচ গাজী বাড়িতে গেলে অভিযুক্তরা তার কাছে টাকা-পয়সা দাবি করেন এবং তাদের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে মারধরের জন্য তেড়ে আসার অভিযোগ করেন তিনি।

জিডিতে ইউনুচ গাজী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে তাদের ইচ্ছেমতো চলাফেরা ও কর্মকাণ্ডে বাধা না দিতে বলেন। তাদের কথামতো না চললে এবং জমি লিখে না দিলে যেকোনো সময় তাকে হত্যা, জখম এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে হযরত আলী গাজী (৫৫) ও সাইফুল গাজী (৩৪)সহ স্থানীয় কয়েকজন অবগত আছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান ইউনুচ গাজী। শ্যামনগর থানায় করা জিডির নম্বর ১০৮৪, তারিখ ১৭ অক্টোবর ২০২৬। জিডি ট্র্যাকিং নম্বর Q357N7।

জিডির নথিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, না:গঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক

শ্যামনগরে বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে চাপ ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬