ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নওগাঁয় ১৭জন শিক্ষকের ১০জন মাত্র পরীক্ষার্থী; তবুও পাস করলো না কেউ  কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন মায়ের বুকই হয়ে উঠল দুর্গের ঢাল। শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা? গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু

জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫৩ জন সংবাদটি পড়েছেন

স্বপ্ন ছিল, পরিশ্রম ছিল, ছিল অদম্য জয়ের ইচ্ছা— আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তরুণ ক্রিকেট যোদ্ধারা। ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

ফাইনাল ম্যাচে টসে জিতে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নামে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে তারা— যা শুধু রান নয়, ছিল জয়ের বিশ্বাসের প্রতিফলন।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ঝালকাঠি উচ্চ বিদ্যালয়। কিন্তু মতিঝিলের বোলারদের দৃঢ় মনোবল, শৃঙ্খলিত বোলিং এবং জয়ের ক্ষুধার সামনে তারা দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ৫৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। আর সেই মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে যায় মতিঝিল শিবির— জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিজেদের করে নেয় তারা।

এই সাফল্যের পেছনে রয়েছে দলের ক্রিকেট কোচ মোঃ রাকিব আহমেদ সৌরভের নিষ্ঠা, পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব। পাশাপাশি ক্রীড়া শিক্ষক এ কে এম জাহাঙ্গীর হোসেন মজুমদারের সঠিক দিকনির্দেশনা দলকে এনে দিয়েছে আত্মবিশ্বাস ও লড়াই করার মানসিকতা।

এই জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়— এই জয়ের মাধ্যমে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করলো দেশের স্কুল পর্যায়ের ক্রিকেটে তারা অন্যতম শক্তিশালী দল।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ১৭জন শিক্ষকের ১০জন মাত্র পরীক্ষার্থী; তবুও পাস করলো না কেউ 

জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬