ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা

বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২১৭ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবশেষে জনতার হাতে ধরা পড়লো কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী ফরিদুল ইসলাম (৩৮)। বুধবার (০১ এপ্রিল ২০২৬) আনুমানিক রাত ১টার সময়ে ১০ নং মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় চুরি করে পালানোর সময় কল্যাণী জুড়াপীর এলাকায় স্থানীয়দের তৎপরতায় তিনি আটক হন।

আটক ফরিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা এবং মৃত শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রংপুর, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

ঘটনার সময় স্থানীয় সচেতন জনতা, ইউপি সদস্য মোঃ ফেরদৌস আলী, গ্রাম পুলিশ এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের সক্রিয় সহযোগিতায় তাকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় অন্তত আটটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ।

আপডেট সময় : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬