ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা? গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ। খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৪ জন সংবাদটি পড়েছেন

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ জুম্মার নামাজে যাওয়ার ফাঁকে এবং বাড়ির সবার অজান্তে নানা বাড়ি বেড়াতে এসে অসাবধানতা বশত: পুকুরে ডুবে আব্দুল্লাহ ও ইকবাল নামে ২ শিশুর করুন মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। সোনাতলা গ্রামের সোহারাব গাজী, আবু রায়হান, ইউনুস সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে।

খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ২ জনই পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে প্রথম আসে আসে। তিনি শিশু দু,টিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশু দু,টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্যের খবরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা ছুটে যেয়ে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আকস্মিক শিশু দু,টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা?

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬