ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ মুগদায় নিষিদ্ধ যুবলীগ ক্যাডার ‘ভায়স্তা হৃদয়’ গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:(১৭-১০-২০২৬)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, মুন্সিপুর বিওপির একটি টহলদল হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দবির উদ্দিনকে আটক করা হয়।আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।# #

মো,আমিনুল ইসলাম চঞ্চল

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি

মোবা-০১৬০৯১৭১২১২

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬