দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:(১৭-১০-২০২৬) চুয়াডাঙ্গার দামুড়হুদায়সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা -দর্শনা মহাসড়কের উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূর থেকে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা এমন যে, মুখ দেখে তাঁকে শনাক্ত করা কঠিন বলে জানা গেছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবা উদ্দিন জানান, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি দামুড়হুদা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।নিহতের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দামুড়হুদা মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।# #
মো,আমিনুল ইসলাম
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
মোবা-০১৬০৯ ১৭১২১২
সারাক্ষণ ডেস্ক 


















