ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, না:গঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ খুলনায় দুদকের মামলা: সাবেক জেলা পরিষদ কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ শ্যামনগরে বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে চাপ ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ লটারি ক্যাটাগরিতে, সিলেটের গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছাত্রলীগ নেতা অর্ণব বিশ্বাস ‎ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব  বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক

খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর কয়লাঘাট এলাকায় সীমানাপ্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মোল্লা। তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করা হচ্ছে।

সাংবাদিকদের কাছে এএসআই সোহাগ জানান, ২০২১ সালে তিনি ও হাবিবুর রহমান যৌথভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। পরে তাঁরা জানতে পারেন, জমিটি নিয়ে ওয়ারিশসূত্রে মামলা চলমান রয়েছে। এ ছাড়া দলিলে উল্লেখিত জমির পরিমাণের সঙ্গে সরেজমিনে পাওয়া জমির পরিমাণের পার্থক্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

সোহাগের ভাষ্য অনুযায়ী, হাবিবুর রহমান তাঁর নিজ অংশ দ্বিতীয় ভাগ-বাটোয়ারা মামলা নং ১০৩/২৬ চলমান থাকা অবস্থায় এক প্রবাসীর কাছে বিক্রি করেন। ওই জমি দেখাশোনা করছেন হাবিবুর রহমানের বোন আসমা পারভীন। জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর পরিবার ও আসমা পারভীনের বিরুদ্ধে তাঁকে বিভিন্নভাবে হেনস্তা, হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

এএসআই সোহাগ আরও দাবি করেন, তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ভয় দেখানো হয়েছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁকে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সোহাগের স্ত্রী তাঁর স্বামীর নিরাপত্তা ও হয়রানির আশঙ্কা জানিয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সোহাগের পরিবার। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির দলিল, মালিকানা, চলমান মামলা ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, না:গঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক

খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের

আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬