ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ বেনাপোল বর্ডার দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একই পরিবারের ৩ জনকে বাংলাদেশে ফেরত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে এমডি’র ছায়ায় ফ্যাসিবাদের দোসর! বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ৯০ তম কার্যনির্বাহী কমিটির সভা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আশার আলো: ডা. হামিদা আক্তারকে ঘিরে রাজৈরবাসীর প্রত্যাশা। যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, না:গঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

আপডেট সময় : ১০:০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬