খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর
খুলনা প্রতিনিধি:
খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। শনিবার (২৪ অক্টোবর) রাতে খুলনা থানাধীন বাবুখান রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ক্লিনিকটির বিপরীত দিক থেকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশন এলাকায় ভাঙচুর চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সারাক্ষণ ডেস্ক 





















