ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বজ্রপাত হলে যা করবেন!

বাংলাদেশে প্রতি বছর মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। বিশেষ করে গ্রামীণ ও খোলা জায়গায় এই দুর্যোগে বেশি প্রাণহানি ঘটে। তবে সচেতনতা ও কিছু সতর্কতামূলক পদক্ষেপ মেনে চললেই বজ্রপাতের সময় নিজেকে ও প্রিয়জনকে নিরাপদ রাখা সম্ভব।

বজ্রপাতের সময় যা করণীয়:

১/ ঘরের ভেতর থাকুন:

বজ্রপাত শুরু হলে দ্রুত বাড়ির ভেতরে আশ্রয় নিন। বিশেষ করে টিনের ঘর, খোলা বারান্দা বা ছাদ এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে বাহিরে যেতে হলে রাবারের জুতা ব্যবহার করা নিরাপদ।

২/ ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন:

বজ্রপাতের সময় টিভি, মোবাইল, ফ্রিজ বা কম্পিউটারের মতো বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন, চার্জার খুলে ফেলুন।

৩/ খোলা মাঠ বা গাছপালার নিচে না থাকুন:

বজ্রপাত শুরু হলে অনেকেই গাছের নিচে অবস্থান করেন। তবে বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক। এছাড়াও খোলা মাঠ, নদী বা ধানখেতে না থাকাই ভালো।

৪/ লোহা বা ধাতব জিনিস থেকে দূরে থাকুন:

ছাতা, বাইসাইকেল, খুঁটি বা বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকলে বজ্রপাতে বিদ্যুৎপৃষ্টের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময় এসব জিনিস থেখে দূরে থাকাই নিরাপদ।

৫/ গাড়ির ভেতর থাকলে নিরাপদ:

গাড়ির ভেতরের ধাতব কাঠামো বজ্রপাত থেকে কিছুটা সুরক্ষা দেয়। তাই গাড়ির জানালা বন্ধ রেখে ভিতরে থাকা নিরাপদ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা

বজ্রপাত হলে যা করবেন!

আপডেট সময় : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫