ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্রগ্রাম ফায়ার সার্ভিস গিলে খাচ্ছে এডি তৌফিকুল ইসলাম ভুঁইয়া!  মৃধা বাড়ির দুর্গোৎসব: সম্প্রীতির বন্ধনে বাঁধা এক রাত, আনন্দের অমলিন স্মৃতি। খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা খিলগাঁওয়ে বাসা ভাড়ার নামে ডেকে এনে শিক্ষক ও বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা, থানায় মামলা

মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৪ জন সংবাদটি পড়েছেন

মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সি/৫ ব্লকের একটি খালি জায়গায় অভিযান চালানো হয়। জায়গাটি স্থানীয় বাসিন্দা মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে অবস্থিত।

অভিযানসংশ্লিষ্ট সদস্যরা প্রায় এক ফুট মাটি খুঁড়ে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করেন। সেটির ভেতরে পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৫০টি নীল রঙের পলিপ্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর টেকনাফ থানায় মামলা নম্বর ৮৫ দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা

আপডেট সময় : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬