ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৫ পিস ইয়াবা ও ১১০ পুরিয়া হেরোইন সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ৪০০ টাকার ঔষধ ৫০ টাকায় ! ইউনিটেক ইউনানির বিতর্কিত সিরাপে কী উপাদান আছে ? প্রতারণার নতুন কৌশল! জনস্বাস্থ্য নিয়ে ঘোরতর আতঙ্ক, তদন্তের দাবি !   টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১,৫০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন, নিঃস্ব বহু পরিবার। মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩। রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ার জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম। হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে ৭০ লক্ষ ৩৫ হাজার টাকার অবৈধ মালামালসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৮২ জন সংবাদটি পড়েছেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু হয়েছে। অশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও আটজন। বর্তমানে এখানে মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্রিটিকাল আটজন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। পর্যাপ্ত ওষুধ এবং রক্তের ব্যবস্থা রয়েছে।

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এ ছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশন শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেওয়া সিদ্ধান্তও একীভূত করছি।

বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে এগিয়ে যাব। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর অনুযায়ী এ পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৫ পিস ইয়াবা ও ১১০ পুরিয়া হেরোইন সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫