ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খিলগাঁওয়ে বাসা ভাড়ার নামে ডেকে এনে শিক্ষক ও বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা, থানায় মামলা খুলনায় গৃহবধূ খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি, জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা সদস্যসহ আটক ৬ বৈতরণীর বিজয়গাথা: ঢেউয়ের বুকে মৃধাবাড়ির গৌরব, জনতার হৃদয়ে বিজয়ের উল্লাস।

মাদারীপুর জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন লাভলী রানী বিশ্বাস।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩৬ জন সংবাদটি পড়েছেন

আজ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি: তারিখ মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো “গুণী শিক্ষক নির্বাচন-২০২৫” প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগিতায় গুণী প্রধান শিক্ষক ও গুণী সহকারী শিক্ষক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ৫ জন গুণী প্রধান শিক্ষক ও ৫জন গুণী সহকারী শিক্ষক। জেলা প্রশাসক মহোদয়ের স্বচ্ছ ও দক্ষ পরিচালনায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন আমাদের রাজৈর উপজেলার ৭৩ নং উল্লাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লাভলী রানী বিশ্বাস।তিনি  রসায়ন বিজ্ঞানে  অনার্স (১ম শ্রেণি-১৯তম) ও মাস্টার্স ( ১ম শ্রেণি-৭ম) ডিগ্রীধারী এই গুণী শিক্ষক এবছর টানা দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।এই গুণী শ্রেষ্ঠ শিক্ষিকার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ী গ্রামে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অর্জুন বরের পুত্রবধূ।তার স্বামীর নাম অপূর্ব কুমার বর । তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অবহেলিত এবং পিছিয়ে পড়া সমাজের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষিত করে সমাজের আমূল পরিবর্তনে ভূমিকা রাখা। তিনি শিক্ষকতার মধ্য দিয়ে মানুষের মাঝে আলো ছড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সারাক্ষণ বার্তাকে তিনি বলেন, শিক্ষাই পারে সমাজকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিতে।এ কাজের জন্য সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে বাসা ভাড়ার নামে ডেকে এনে শিক্ষক ও বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা, থানায় মামলা

মাদারীপুর জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন লাভলী রানী বিশ্বাস।

আপডেট সময় : ১১:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫