ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার

তত্ত্বাবধায়ক প্রকৌশলী দরবেশ খ্যাত মোঃ কায়কোবাদ এর খুঁটির জোর কোথায়? ★কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ★সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ক্যাশিয়ার হিসেবে খ্যাত ★কমিশন বাণিজ্যে সিদ্ধহস্ত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩৫০ জন সংবাদটি পড়েছেন

ফ্যাসিস্ট সরকারের অনুগত ও বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারের প্রশ্রয়ে বেপরোয়া

বদলীর ভয় দেখিয়ে অধ:স্তন কর্মকর্তাদের নিকট থেকে কোটি কে‍াটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!

গণপূর্ত অধিদপ্তরের পীর খ্যাত প্রধান প্রকৌশলী শামীম আক্তারের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর ই-এম সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দরবেশ খ্যাত মো. কায়কোবাদ। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমেরও অত্যন্ত বিশ্বস্ত সিপাহসালার ও ক্যাশিয়ার ছিলেন এই কায়কোবাদ। সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেও তার বিশ্বস্ত সিপাহসালার মো. কায়কোবাদ রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতি দমন কমিশন গণপূর্ত অধিদপ্তরের বাঘা বাঘা প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে মামলা দায়ের করতে পারলেও অদৃশ্য শক্তি ও অবৈধ টাকার প্রভাবে কায়কোবাদ রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ধারাবাহিক সংবাদ প্রকাশে বিভিন্ন ধরণের তথ্য-উপাত্ত ও দুর্নীতির ফিরিস্তি উঠে এসেছে। অভিযোগ যা কিছুই থাকুক না কেন মো. কায়কোবাদ অত্যন্ত ক্ষমতাধর ও চতুর প্রকৃতির একজন কর্মকর্তা। সবসময়ই তিনি থাকেন ধরা ছোঁয়ার বাইরে।

অতি সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে গুরুতর অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হলো বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তার সময়ের সকল অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে তার পদোন্নতি প্রাপ্তি নিশ্চিতকরণ। বর্তমান প্রধান প্রকৌশলী তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে রেখেছেন। কায়কোবাদ এর কর্মকালীন সময়ের পদোন্নতি, বদলীবাণিজ্য, কমিশন বাণিজ্য ও বিশেষ করে মো. আশরাফুল আলম এর সময়ে অনুসন্ধান ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক পদে থাকাকালীন সময়ে তিনি হাতিয়েছে কোটি কোটি টাকা এ অভিযোগ একাধিক ভুক্তভোগীর।

গণপূর্তের রাঘববোয়ালদের অনুসন্ধানে কায়কোবাদের আমলনামার ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুবিধাভোগী যে কয়জন প্রকৌশলী রয়েছে তার শীর্ষদের মধ্যে রয়েছে কায়কোবাদের নাম। জুলাই বিপ্লবের পর সুবিধাভোগীদের বদলী ও ঢাকার বাহিরে পদায়ন হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। এর প্রধান কারন বর্তমান প্রধান প্রকৌশলীর আশীর্বাদ।

শুধু তাই নয় এমনও অভিযোগ উঠেছে বর্তমান প্রধান প্রকৌশলী তার মেয়াদের শেষ প্রান্তে এসে পুরস্কারস্বরূপ তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে পদোন্নতির যাবতীয় ভূমিকা রাখছেন।

মো. কায়কোবাদের পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস আওয়ামী ঘরানার। শেরপুরের ১ নং কামারের চর ইউনিয়নে তার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে ও শেরপুর শহর ঘুরে তার পারিবারিক, রাজনৈতিক ও যাবতীয় তথ্য আমাদের অনুসন্ধানী টিম সংগ্রহ করেছে। একজন ফ্যাসিস্ট এর পৃষ্ঠপোষক ও সুবিধাভোগী কিভাবে জুলাই বিপ্লবের পরেও বহাল তবিয়তে থাকে জুলাই বিপ্লবের আশীর্বাদপুষ্ট বর্তমান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা তিনি এ ব্যাপারে অবগত কি না সন্দিহান!

গণপূর্ত জুড়ে কানাঘুষা কায়কোবাদের খুঁটির জোর কোথায়?

আমাদের ধারাবাহিক প্রতিবেদনে তার পেশিশক্তি, অনিয়ম, দুর্নীতি, অবৈধভাবে অর্জিত সম্পদ এর অজানা তথ্য উঠে আসবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

তত্ত্বাবধায়ক প্রকৌশলী দরবেশ খ্যাত মোঃ কায়কোবাদ এর খুঁটির জোর কোথায়? ★কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ★সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ক্যাশিয়ার হিসেবে খ্যাত ★কমিশন বাণিজ্যে সিদ্ধহস্ত।

আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫