ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ফতুল্লায় আওয়ামী দোসর ইসমাইল বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৬২ জন সংবাদটি পড়েছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখলের চেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে আওয়ামী দোসর ইসমাইলসহ তিনজনকে প্রধান করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিয়েছেন ধর্মগঞ্জ এলাকার মোঃ হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী। অভিযোগকারীর দাবি, ইসমাইল রাজনৈতিক প্রভাব ব্যবহারকারী এবং তার ছেলে স্থানীয় ছাত্রলীগের ক্যাডার হিসেবে আওয়ামী শাসনামলে এলাকায় বিভিন্ন সময় বেপরোয়া আচরণ ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে এসেছে।

হাবিবুর রহমান থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, বক্তাবলী মৌজার তফসিলভুক্ত জমিটি তিনি খরিদসূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে নিয়মিত খাজনা পরিশোধসহ ভোগদখলে রেখেছেন। দীর্ঘদিন ধরে বিবাদী ইসমাইল (৪২), তার ছেলে ইয়ামিন আহমেদ (১৯), সহযোগী ছাহিদ সেকান্দার (২০) ও অজ্ঞাত আরও ৮-১০ জন তার জমি দখলের জন্য নানাভাবে হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে আসছে।

অভিযোগকারী হাবিবুর রহমান জানান, সম্পত্তি এলাকায় গেলে বিবাদীরা প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেয়। এমনকি তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। কয়েকদিন পূর্বে বিবাদীরা রাতে তার অজ্ঞাতসারে জমিতে গিয়ে বালু ভরাট করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানানো হলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ইসমাইল, ইয়ামিন, ছাহিদসহ তাদের সহযোগীরা তার জমিতে গিয়ে আইল নির্মাণ শুরু করে। তিনি বাধা দিলে বিবাদীরা তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয় এবং কোনোদিন জমির দাবি করলে তাকে ও তার পরিবারকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তফসিলভুক্ত জমির বিবরণে বক্তাবলী মৌজার বিভিন্ন দাগে মোট ৪০ শতাংশ জমির ওপর বিবাদীদের দখলচেষ্টা চলমান বলে দাবি করেন তিনি।

এদিকে, ইসমাইলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সাধারণ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ১৮ অক্টোবর তাকে গ্রেফতার করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই মামলার নং- (৩৫/৪৫২, তাং ২৯/৮/২৪) এজাহারে তিনি ৩৫ নম্বর আসামী হিসেবে নামীয় ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয়দের মতে, ইসমাইলের রাজনৈতিক প্রভাব ও তার ছেলের সংগঠন-সংশ্লিষ্টতার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রেহানুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা

ফতুল্লায় আওয়ামী দোসর ইসমাইল বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

আপডেট সময় : ১২:১৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫