ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

কালকিনিতে সেনা হেফাজতে যুবক নিহতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯৬ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের কালকিনি উপজেলায় সেনা হেফাজতে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। নিহতের নাম রাসেল কাজী (৩৫), তিনি সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, শনিবার ভোরে বরিশালের মুলাদী উপজেলার একটি সেনা ক্যাম্প থেকে আসা সদস্যরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে নি/র্মমভাবে নির্যাতন করে। পরে গুরুতর অসুস্থ হলে তাকে সেনা ক্যাম্পে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।

স্বজনদের দাবি, ঘটনার পর সেনাবাহিনীর এক কর্মকর্তা ফোন করে মৃত্যুর খবর জানান এবং দাফন-কাফনের জন্য টাকা ও চাকরির প্রলোভন দেন। রবিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা

কালকিনিতে সেনা হেফাজতে যুবক নিহতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬