ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিভিন্ন এনজিও’র সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকান্ড প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিআইও আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ,ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,মুসলিম এইড এর কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন,সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। সবশেষে মুসলিম এইড-ইএসডিও এর উদ্যোগে দুর্যোগের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।

আপডেট সময় : ০৭:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬