ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব  বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ এর জটিকা মিশিল, পুলিশের গাড়িতে হামলা দুই পুলিশ সদস্য কে মারধর। স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় 

অসহায় সাইফুল ইসলামের পাশে ইউএনও নুসরাত জাহান: দিলেন ২ বান টিন, নগদ অর্থ ও শুকনো খাবার।

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের অসহায় সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি সাইফুল ইসলামের বসবাসের জন্য ২ বান টিন, নগদ অর্থ এবং শুকনো খাবার প্রদান করেছেন।

‎‎সম্প্রতি অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকায় চলনবিল প্রতিনিধি খালিদ হাসানের একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তার পাশে সহায়তার হাত বাড়ানো হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, তাড়াশ পৌর যুবদলের নেতা আমিনুল ইসলাম আমিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী এমডি হাফিজ ব্লগ।

‎এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরের জন্য টিন, নগদ অর্থ ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার কষ্ট লাঘবের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলায় আরও যদি এমন অসহায় পরিবারের তথ্য থাকে, তাহলে তা জানালে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

‎স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

অসহায় সাইফুল ইসলামের পাশে ইউএনও নুসরাত জাহান: দিলেন ২ বান টিন, নগদ অর্থ ও শুকনো খাবার।

আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬