ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিথী আক্তার নামে এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ পাওয়া গেছে। সন্তান হত্যার বিচারের দাবিতে মৃত সন্তান কোলে নিয়ে বিথী আক্তার ও তার মা মাকসুদা আক্তার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে গতকাল ২২ এপ্রিল বুধবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিথী আক্তারের মা মাকুসাদা আক্তার বাদী হয়ে চার জনকে আসামি করে এ অভিযোগ দায়ের করেন। পুলিশ নবজাতক শিশুর মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। গৃহবধূ বিথী আক্তার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের রমজান মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা আক্তার স্বপরিবারে ঢাকা জেলার ডেমরা থানার কাউয়াটঙ্গি এলাকার আরিফ হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ১৬ এপ্রিল বিকেলে মাকসুদা আক্তার তার মেয়ে বিথী আক্তার ও জোসনা আক্তারকে সঙ্গে নিয়ে তার স্বামী রমজান মিয়ার পৈতৃক বাড়ি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসেন। সেখানে তিনি দেখতে পান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নূর ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), মজিবুর রহমানের ছেলে বসির উদ্দিন (৩৫), আলী হোসেনের ছেলে নয়ন মিয়া (৩০) ও আব্দুল করিমের ছেলে আব্দুর রশিদ (৪০) তাদের বাড়ির উঠোনে বসে মাদক সেবন করছে। এসময় মাকসুদা আক্তার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। তখন মাকসুদা আক্তারদের সঙ্গে মাদকাসক্তদের বাকবিতন্ডা শুরু হয়। তারা অশ্লীল ভাষায় মাকসুদা আক্তারদের গালিগালাজ করে। এসময় মাকসুদা আক্তার তাদের মাদক সেবন ও গালিগালাজের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে মাকসুদা আক্তারদের উপর হামলা চালায়। তাদের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানী করে।

একপর্যায়ে মাকসুদা আক্তারের গর্ভবর্তী মেয়ে বিথী আক্তার ও ছোট মেয়ে জোসনা আক্তারকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, টানাহেঁচড়া ও উপর্যুপরি লাথি মারে। গর্ভবতী বিথী আক্তার মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মাদকাসক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গর্ভবতী বিথী আক্তারের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে গতকাল ২২ এপ্রিল বুধবার বিথী আক্তার মৃত সন্তান প্রসব করেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তলপেটে আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বিথী আক্তারের গর্ভের ৫মাসের সন্তানের মৃত্যু হয়েছে।

এঘটনায় বিথী আক্তারে মা মাকসুদা আক্তার বাদী হয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন (৩৫), বসির উদ্দিন (৩৫), নয়ন মিয়া (৩০) ও আব্দুর রশিদকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিথী আক্তারের পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ।

আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬