ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার

দিনাজপুরে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন।

দিনাজপুর শহরের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ফুলবাড়ী বাসস্ট্যান্ড হতে ইসলামবাগ কাচারি মোড় ভায়া সিপাহীপাড়া সড়কের ওপর ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে, ২০২৬) দিনাজপুর সদর উপজেলার ১১নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, দিনাজপুর পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশীদ কচি, এমপির ভাগিনা মাহবুবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণ ও দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করেছে। বর্তমানেও দেশের সার্বিক উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আরও বলেন, ব্রিজটি নির্মিত হলে শহরের মানুষকে বালুবাড়ি শহীদ মিনার মোড় ও সদর হাসপাতাল মোড় ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। জেলা প্রশাসক কার্যালয়, আদালত, পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরে যাতায়াত সহজ হবে। পাশাপাশি যানজট কমে এসে মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমবে।

এলাকাবাসী ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

দিনাজপুরে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন।

আপডেট সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬