ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।

“যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে”।

ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও সেই রক্তঝরা ৩০ মে। এই দিনটি এলেই যেন বাংলার আকাশ ভারী হয়ে ওঠে, থমকে যায় প্রতিটি দেশপ্রেমিকের হৃদস্পন্দন। ৪১ বছর বয়সের এক টগবগে রাষ্ট্রনায়ককে সেদিন ঘাতকের বুলেট শুধু কেড়ে নেয়নি, বিদ্ধ করেছিল এক সদ্য স্বাধীন জাতির আত্মাকে।

হে কালজয়ী মহানায়ক,

আমরা সেই প্রজন্ম, যাদের আপনাকে নিজ চোখে দেখার সৌভাগ্য হইনি।

কিন্তু আমরা শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা আপনার সেই বজ্রকণ্ঠের গল্প, যে কণ্ঠ একদিন দিশেহারা জাতিকে দিয়েছিল মুক্তির মন্ত্র।

ধ্বংসস্তূপ থেকে পরম মমতায় আপনি গড়ে তুলেছিলেন এক নতুন বাংলাদেশ।

ঘাতকেরা ভেবেছিল আপনাকে মুছে দেবে। কিন্তু তারা জানতো না, বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি মেহনতি মানুষের ঘামে আর কোটি তরুণের শিরায় শিরায় আপনি মিশে আছেন এক অবিনাশী আদর্শ হয়ে। আজ আপনার শূন্যতা আমাদের কেবল কাঁদায় না, আমাদের বুকের ভেতর জ্বালিয়ে দেয় প্রতিবাদের এক অদম্য বারুদ।

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বপ্নদ্রষ্টা-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে একবুক হাহাকার আর অশ্রুসিক্ত বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আপনি ঘুমাচ্ছেন প্রিয় নেতা, কিন্তু আপনার রেখে যাওয়া সবুজ পতাকাটি আজও আমরা বুক দিয়ে আগলে রেখেছি। যতোদিন এই বাংলায় একটি নদী বইবে, একটি পাখি উড়বে, ততোদিন আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মোঃ বাশার আজাম প্রমুখ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ? 

“যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে”।

আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬