ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ। আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি। ইংল্যান্ডে হবিগঞ্জের তরুণ বার্ডফুড এ কাউন্সিলর নির্বাচিত। আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত। এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়। বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মশিউর রহমান নির্বাচিত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিশেষ নির্দেশনা: সড়কের পাশে বসবে না পশুর হাট। এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ। সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ।

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে উত্তাল হয়ে উঠেছে জনপদ,সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও অ্যাডভোকেট পনির সহ সিনিয়রনেতৃবৃন্দের আহ্বান ।

বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ এবং নজিরবিহীন স্লোগানে ।দিনভর রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের প্রধান প্রধান সড়ক।

রবিবার (৩ মে,২৬) খ্রিঃ বেলা ১১ঃ০০টার দিকে রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে ছাত্রদলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এর ফলে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী- যাত্রী ও পর্যটকরা।বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীদের স্লোগানে উঠে আসে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের গুরুতর অভিযোগ।

বিক্ষুব্ধ কর্মীরা উচ্চকণ্ঠে স্লোগান দিতে থাকেন।

চাঁদা লাগলে চাঁদা নে -নাসির তুই নতুন কমিটি দে, আইফোন লাগলে আইফোন নে -নাসির তুই নতুন কমিটি দে, বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে এই ‘পকেট কমিটি’ অনুমোদন দিয়েছেন।

আন্দোলনরত ছাত্রদল নেতাদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে।

তাদের প্রধান অভিযোগগুলো হলো।

অছাত্র ও বিবাহিত ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও কমিটিতে বড় একটি অংশ অছাত্র ও বিবাহিত।

বিতর্কিত নেতৃত্ব অপহরণ ও চাঁদাবাজির মতো ফৌজদারি মামলার আসামিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে (সুবিধা-বাদী)দের জায়গা দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

নিরাপত্তার স্বার্থে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শীর্ষ পদধারী নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি।

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল না করলে রাঙ্গামাটি’তে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।সর্বশেষ অবস্থা বর্তমানে যান চলাচল স্বাভাবিক হলেও শহরের দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার।

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ। সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ।

আপডেট সময় : ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬