ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বৈতরণীর বিজয়গাথা: ঢেউয়ের বুকে মৃধাবাড়ির গৌরব, জনতার হৃদয়ে বিজয়ের উল্লাস। শরীয়তপুর জেলা সদর উপজেলা কর্তৃক আয়োজিত দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বড়াইগ্রামে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন  কাজী আব্দুল্লাহ আল আমিনকে মাদক কারবারী আখ্যা, উত্তর জেলা যুবদলের প্রতিবাদ ও তীব্র নিন্দা সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে।  বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক  এমপি মাধবী মার্মার সাথে পুজামন্ডপ পরিদর্শনে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আকরাম ও হুজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল।

একপর্যায়ে তাদের খেলার বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে এক ভাই পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

এদিকে, দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়।

মাত্র দুই বছর বয়সী দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে মেরকুটা উত্তরপাড়া গ্রামজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

বৈতরণীর বিজয়গাথা: ঢেউয়ের বুকে মৃধাবাড়ির গৌরব, জনতার হৃদয়ে বিজয়ের উল্লাস।

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬