ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড! কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস। কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা কুয়াকাটায় সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা। সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন। লালমনিরহাট রেল ডিভিশনের আতঙ্কের নাম সোহেল সাইদুর সিন্ডিকেট । রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক। কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান।

ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন শাহিনুর আক্তার (২৪) নামে এক তরুণী। তার অভিযোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন তাকে অস্বীকার করছেন অভিযুক্ত যুবক।

মঙ্গলবার (২ জুন,২৬) দুপুর ২:০০টার দিকে উপজেলার শাকপালদিয়া গ্রামের আকমল শেখের ছেলে জাসুদ শেখ ওরফে রুবেলের (৩০) বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন শাহিনুর।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর পার্শ্ববর্তী লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামের শাহাদত সরদারের মেয়ে। তিনি একজন ডি/ভোর্সপ্রাপ্ত নারী এবং সাত বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দুই বছর আগে জাসুদ শেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জাসুদ। কিন্তু বর্তমানে বিয়ের বিষয়টি অস্বীকার করছেন তিনি।

শাহিনুর আরও অভিযোগ করেন, সম্পর্কের সময় তোলা ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন জাসুদ। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

বিয়ের দাবিতে মঙ্গলবার প্রেমিকের বাড়িতে গেলে জাসুদ তাকে চিনেন না বলে দাবি করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহিনুর।

শাহিনুর আক্তার বলেন, “জাসুদের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করেছে। এখন আমাকে অস্বীকার করছে। বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না।”

তবে অভিযুক্ত জাসুদ শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ওই নারীকে চিনি না। আমাকে ষড়/যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। সংবাদ লেখা পর্যন্ত শাহিনুর অভিযুক্তের বাড়িতেই অবস্থান করছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড!

ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন।

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬