ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

মাদারীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস -২০২৬ উদযাপন।

মাদারীপুরে সচেতন নাগরিক কমিটি ( সনাক) এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগীতায়,১৪, জুন,২০২৬ রবিবার, সকাল ১০:০০টার সময় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর সম্মূখে গোল চত্বরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“শিশুশ্রম কে লাল কার্ড দেখান: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কর্মসংস্থান গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে,সনাক এর সভাপতি খান মোঃ শহীদ এর সভাপতিত্বে, ধারণা পত্র উপস্থাপন করেন,সনাক এর সহ-সভাপতি আন্না আক্তার । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক এর সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু, সদস্য কুমার লাবলু,সনাক এর অন্যান্য সদস্যবৃন্দ,ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ,স্যামসাং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন শ্রেণী ,পেশা ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।

দিবসটি উপলক্ষে সনাক সভাপতি খান মোঃ শহীদ বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিয়ে অনেক দিন যাবৎ সরকারি ও বেসরকারিভাবে কাজ করা হচ্ছে, কিন্তু এখনও দেখা যায়, শিশুশ্রম বন্ধ হচ্ছে না। বিশেষ করে বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের ব্যবহার করা হচ্ছে যা অমানবিক। ফলস্বরূপ শিশুরা তাদের স্বাভাবিক সুযোগ, সুবিধা , বিকাশ তথা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে আন্তর্জাতিক শিশু অধিকার আইনগুলি লঙ্ঘিত হচ্ছে। আমরা সকলেই শিশুশ্রম নিরসন চাই। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে শিশুদের রক্ষায় এগিয়ে আসতে হবে।

সনাক সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু বলেন, আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে শিশুদের ঝুঁকি পূর্ণ শিশুশ্রমে নিযুক্ত করা বেআইনি ও অমানবিক; তাই বজ্রব্যাবস্থাপনা সহ সকল খাতে শিশুশ্রম প্রতিরোধ করতে হবে।

সনাক সদস্য কুমার লাবলু বলেন, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের নিশ্চিত করতে হবে। অনগ্রসর শিশুদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে এবং সর্বোপরি বৈষম্য দূর করতে হবে।

এছাড়াও বক্তাগণ একটি বৈষম্যমূক্ত ও দূর্নীতিমুক্ত ব্যবস্থার মধ্য দিয়ে শিশুশ্রম রোধ ও অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান। অংশগ্রহণকারীগণ এই মহতী উদ্যোগের জন্য টিআইবি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে দিবসটি উপলক্ষে নাগরিকদের মধ্যে টিআইবি প্রনীত ধারণাপত্র বিতরণ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

মাদারীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস -২০২৬ উদযাপন।

আপডেট সময় : ০৬:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬