ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

নেত্রকোনা পল্লী বিদ্যুতের ভুয়া লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের লিখিত অভিযোগ।

নেত্রকোনা সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগবিহীন এক ব্যক্তির বিরুদ্ধে লাইনম্যান পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মো. মোরাদ, পিতা-আব্দুল মজিদ, গ্রাম-প্রতাপপুর ঝগড়াকান্দা , ৫নং আমতলা ইউনিয়ন, নেত্রকোনা সদর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে পরিচয় দিয়ে আসছেন। অথচ পল্লী বিদ্যুৎ সমিতিতে তার কোনো নিয়োগপত্র বা আইডি কার্ড নেই।

অভিযোগে গ্রাহকরা উল্লেখ করেন, অভিযুক্ত মোরাদ বিদ্যুৎ মিটার থেকে ট্যাপ সঞ্চালন করে, মাঝে মাঝে বিল প্রদান করে এবং লাইনের যেকোনো মেরামত কাজ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এছাড়া মিটারের রিডিং কমিয়ে দেওয়া ও নতুন সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন তিনি।

সর্বশেষ বিদ্যুতের ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য ৪২ জন গ্রাহকের কাছ থেকে জনপ্রতি ১১০ টাকা করে আদায় করেন বলে অভিযোগে বলা হয়েছে। ট্রান্সফরমার স্থাপনের জন্য সদর অফিসে যোগাযোগ করলে অফিস কর্তৃক বিনামূল্যে ট্রান্সফরমার প্রদান করা হয়, কিন্তু মোরাদ অতিরিক্ত টাকা গ্রহণ করে গ্রাহকদের হয়রানি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একপর্যায়ে মোরাদের প্রতারণার বিষয়টি জানাজানি হলে তিনি ভুক্তভোগী এক গ্রাহককে মারধরের হুমকিও দেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা অবিলম্বে ভুয়া লাইনম্যান মোরাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। অভিযোগপত্রের অনুলিপি নেত্রকোনার পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

নেত্রকোনা পল্লী বিদ্যুতের ভুয়া লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের লিখিত অভিযোগ।

আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬