ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী। বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে,ভরণপোষণ বন্ধ ও সাইবার অপপ্রচারের অভিযোগে চট্রগ্রামে মামলা। যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। দুই সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর। উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা। সাবেক আইজিপির প্রভাব খাটিয়ে এসআই আজাদের ‘আলাদিনের চেরাগ’। হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির।

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খান।

মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জনাব মো: রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপ-সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনের শর্তানুসারে, জনাব রাশেদ খানের এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল কিংবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খান।

আপডেট সময় : ০৫:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬