আপডেট সময় :
১১:৫১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
২২
জন সংবাদটি পড়েছেন
খুলনায় গৃহবধূ খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা
খুলনায় গৃহবধূ খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা মো:আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনায় গৃহবধূ খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা
মো:আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।