ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্রগ্রাম ফায়ার সার্ভিস গিলে খাচ্ছে এডি তৌফিকুল ইসলাম ভুঁইয়া!  মৃধা বাড়ির দুর্গোৎসব: সম্প্রীতির বন্ধনে বাঁধা এক রাত, আনন্দের অমলিন স্মৃতি। খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার খানজাহান আলী থানা এলাকায় চোর সন্দেহে সম্রাট ঢালী (৩৫) নামে এক যুবককে মারধরের পর তাঁর মৃত্যুর ঘটনা ঘটেছে। খানজাহান আলী এলাকার অ্যাজাক্স জুট মিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

নিহত সম্রাট ঢালী মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবর ঢালী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অপর দুজন সেখান থেকে পালিয়ে যান। পরে সম্রাটকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় 

খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৮:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬