ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ। আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি। ইংল্যান্ডে হবিগঞ্জের তরুণ বার্ডফুড এ কাউন্সিলর নির্বাচিত। আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত। এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়। বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মশিউর রহমান নির্বাচিত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিশেষ নির্দেশনা: সড়কের পাশে বসবে না পশুর হাট। এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

বিধি ভংগ করে পিডি নিয়োগ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এসব হচ্ছে কী?

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৩৭৬ জন সংবাদটি পড়েছেন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চলছে তুঘলকি কান্ড। বিধি ভেঙে একটার পর একটা আদেশ জারি করা হচ্ছে। ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। কর্মকর্তা ও কর্মচারিদের সেই ক্ষোভের আগুনে যে কোন সময় লংকা ( প্রাণিসম্পদ অধিদপ্তর) পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশংকা করছেন প্রশাসন বিশেষজ্ঞরা।

জানাগেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল দপ্তরে পিডি নিয়োগের একটি কমিটি এবং নীতিমালা রয়েছে। সেই নীতিমালা উপেক্ষা করে এবং বিধি ভংগ করে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ৩ টি প্রকল্পে পিডি নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের প্রকল্প সম্পর্কে কোন অতীত অভিজ্ঞতা নেই। এই ৩জন কর্মকর্তাকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে পিডি পদে নিয়ে়াগ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ও সচিব এমন কথা শোনা যাচ্ছে।
এ ছাড়া বিশুদ্ধ জাতের ব্ল্যাকবেংগল (ছাগল ও দেশীয় ভেডা়) সম্প্রসারণ পাইলট প্রকল্পের পিডি নিয়ে়াগে মানা হয়নি কোন নিয়ম-কানুন।
গত ১৩/৭/২৫ ইং তারিখে জারীকৃত নিযোগাদেশে বগুড়া জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকতা ডা: মো: আনিসুর রহমানকে আলোচ্য প্রকল্পের পিডি নিয়ে়াগ করা হয়েছে।
সুত্রমতে,এই প্রকল্প পরিচালক নিযোগকালে প্রচলিত কমিটির মাধ্যমে কোন প্রকার সাক্ষাৎকার গ্রহন করা হয়নি। পুর্বে দুনীতি ও অসাদাচারণের দায়ে সাময়িক বরখাস্ত কৃত কর্মকতা ডা: মো: আনিসুর রহমানকে বিপুল অংকের আর্থিক সুবিধা গ্রহনের মাধ্যমে পিডি নিয়ে়াগ দিয়েছেন মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিব, সাবেক ছাত্রলীগ নেতা এবং সাবেক ফ্যাসিষ্ট সরকারের সচিব ও আওয়ামী মন্ত্রীর একান্ত সচিব এবং বর্তমান উপদেষ্টার “বিশেষ লোক” খ্যাত অতিরিক্ত সচিব মো: তোফাজ্জল হোসেন।
খোঁজ নিয়ে জানাগেছে, মো: তোফাজ্জল হোসেন অতীতের সকল রেকর্ড ভংগ করে বিগত ডিসেম্বর /২৪ হতে মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছেন। সচিবের রুটিন দায়িত্ব পালন করলেও তিনি সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত দিচ্ছেন বা নিচ্ছেন। যা সরকারী কর্মচারী আচরণ বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট বিধির সরাসরি পরিপন্থী।
এ বিষয়ে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের একাধিক সিনিয়র কর্মকতা যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার,জনপ্রশাসন সচিব ড. মো: মোখলেসুর রহমান এবং দুদক চেয়ারম্যানের পদক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য যে, সচিব মো: তোফাজ্জল হোসেন এবং উপদেষ্টা ফরিদা আখতার মিলে প্রায় ১০০ কোটি টাকার এফএমডি ভ্যাকসিন ক্রয়েও ২১ কোটি টাকার দুর্নীতি করেছেন বলে একাধিক দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা ও সচিবের বক্তব্য জানতে অনেক চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার।

বিধি ভংগ করে পিডি নিয়োগ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এসব হচ্ছে কী?

আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫