ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ। আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি। ইংল্যান্ডে হবিগঞ্জের তরুণ বার্ডফুড এ কাউন্সিলর নির্বাচিত। আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত। এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়। বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মশিউর রহমান নির্বাচিত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিশেষ নির্দেশনা: সড়কের পাশে বসবে না পশুর হাট। এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

ঘুষ কেলেংকারীতে বরখাস্ত সেই এপিএস মোয়াজ্জেমকে ক্রীড়া সংস্থার সদস্য নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ !

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ জন সংবাদটি পড়েছেন

শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ কেলেংকারীতে বরখাস্ত এবং দুর্নীতি দমন কমিশনে তদন্তে থাকা অভিযুক্ত দেশ আলোচিত সেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক এপিএস মো: মোয়াজ্জেম হোসেনকে নতুন করে ক্রীড়া সংস্থার সদস্য নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ঘটনাটি সবাইকে বিস্মিত করেছে।

জানাগেছে, সাবেক এপিএস মো: মোযাজ্জেম হোসেনকে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং ৩৪.০৩.০০০০.০০০.০০৪.০১.০০০৫.২২০৪৭৪ মূলে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটির ৫ নং সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পরিচয়ের কলামে তাকে ক্রীড়া সংগঠক হিসাবে দেখানো হয়েছে।

এ ঘটনায় অবাক হয়েছে মাগুরার সর্বস্থরের জনগণ। তাদের প্রশ্ন, দেশ আলোচিত এমন একজন দুর্নীতিবাজকে কেন মাগুরা ক্রীড়া সংস্থার মত একটি প্রতিষ্ঠানে সদস্য পদে নিয়োগ দেওয়া হলো?

উল্লেখ্য যে, মাগুরা জেলা প্রশাসক যে তালিকা পাঠিয়েছিলেন সেই তালিকায় মো: মোয়াজ্জেম হোসেনের নাম ছিল না। তা ছাড়া মো: মোয়াজ্জেম হোসেন কোন ক্রীড়া সংগঠকও নন। তাহলে কে বা কারা তার নামটি অর্ন্তভুক্ত করলো? এমন একজন দুর্নীতিবাজের সাথে বসে একসাথে মিটিং করতে হবে মাগুরা জেলা প্রশাসক ও মাগুরার ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের এটা কেউ মেনে নিতে পারছেন না।

জাতীয় ক্রীড়া পরিষদের একটি সুত্র সারাক্ষণ বার্তাকে জানান যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ইচ্ছেতেই মোয়াজ্জেমকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদীরা অতি সত্তর এই দুর্নীতিবাজ মো: মোয়াজ্জেম হোসেনকে সদস্য পদ থেকে বাদ দিয়ে মাগুরা জেলা প্রশাসকের প্রেরিত তালিকা মোতাবেক এডহক কমিটি নিয়োগ দানের দাবী তুলেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার।

ঘুষ কেলেংকারীতে বরখাস্ত সেই এপিএস মোয়াজ্জেমকে ক্রীড়া সংস্থার সদস্য নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ !

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫