ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসান বহিষ্কার

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার, (২৭ মে,২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য অবকাঠামো, জমির উপযোগিতা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মেডিক্যাল কলেজ স্থাপন হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন ও শয্যাসংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬