ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শারদীয় দুর্গোৎসব: শাস্ত্রীয় দর্শন, মানবতার অঙ্গীকার ও সমকালীন সমাজের আত্মজিজ্ঞাসা। রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক ও উন্নত রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ অসুস্থতায় অসহায় রনি, অপারেশন সম্ভব নয়—সাহায্যের আবেদন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” কুমার নদের বুকে বৈতরণীর বিজয়কেতন!

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।।

আজ সোমবার, ২৫ মে, ২০২৬ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার আর্থিক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকাল ৪:০০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য( মহিলা সংরক্ষিত) ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেলেন জেরিন খান বলেন, জনগণের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় নেতাদের অনুদান দেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

উপকারভোগী কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কাওছার শেখ জানান, আমাদের প্রিয় নেত্রী হেলেন জেরিন খানের অনুদান সহায়তা পেয়ে আমরা ভালোভাবে ঈদুল আযহা উদযাপন করতে পারবো। অনুদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব: শাস্ত্রীয় দর্শন, মানবতার অঙ্গীকার ও সমকালীন সমাজের আত্মজিজ্ঞাসা।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।।

আপডেট সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬