ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মানবতার সেবায় রক্তের বন্ধনকে শক্তিশালী করার প্রত্যয়ে পথচলা স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিট পেরিয়েছে গৌরবময় পাঁচটি বছর। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ  ১৩ জুন,২৬ শনিবার সকাল ১০টায় শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমির হলরুমে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ডাঃ বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ মুনিরুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আবুল বাশার, মোঃ জমশেদ আলী, সিনিয়র সাংবাদিক মোঃ ফয়সাল, মোঃ জহুরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কাটা হয় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। কেক কাটার সেই মুহূর্তে যেন ভেসে ওঠে গত পাঁচ বছরের অসংখ্য স্মৃতি—রাতের আঁধারে জরুরি রক্তের খোঁজে ছুটে চলা, অসহায় রোগীর মুখে স্বস্তির হাসি, আর মানবতার ডাকে সাড়া দেওয়া শত শত তরুণের আত্মত্যাগ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান কেবল একটি সামাজিক কাজ নয়, এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য প্রকাশ। চ্যারিটি ব্লাড ইউনিট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, রক্তের অভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো সন্তান যেন তার প্রিয়জনকে হারিয়ে না ফেলে এই স্বপ্ন নিয়েই চ্যারিটি ব্লাড ইউনিটের পথচলা। আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেক কাটার পর অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষার এমন ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অতিথিরা বলেন, রক্তদান যেমন একটি জীবন বাঁচায়, তেমনি একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বয়ে আনে সুস্থ ও সুন্দর পৃথিবীর বার্তা।

অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়। মানবতার জয়গান গেয়ে, মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চ্যারিটি ব্লাড ইউনিট নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। পাঁচ বছরের এই যাত্রা কেবল একটি সংগঠনের নয়, এটি অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস ও মানবতার এক অনন্য ইতিহাস।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আপডেট সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬