ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে  (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

বুধবার (১৭ জুন,২৬) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

‎সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা।

‎‎মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের জন্য তাঁর সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাঁর পরিকল্পনার মূল লক্ষ্য।

‎সভায় শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার নির্মাণের পরিকল্পনাও উপস্থাপন করা হয়, যা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

‎এ সময় নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে বৃহৎ পানি প্রকল্প এবং শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক সেতু নির্মাণের বিষয়েও আলোচনা করা হয়।

‎চায়না হারবারের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের উন্নয়নে গৃহীত এসব পরিকল্পনার প্রশংসা করে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সহযোগিতা করতে আগ্রহী। তারা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করেন।

‎সভা শেষে উভয় পক্ষ নগর উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

‎

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬