ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎ লটারির নামে জালিয়াতি মন্ত্রী সচিব কে ভুল বুঝিয়ে তাদের লক্ষ্য পূরণ করিয়েছে রক্ষক যেখানে ভক্ষক গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার ১৮ জুন ,২৬ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করতে পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে বিশেষ অভিযান পরিচালনা করে।

পরে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও কাজ করে যাবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ‎

প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ।

আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬