ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা নেত্রকোনার পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় খুলনার ফুলতলায় ১৯ বছরেও সংস্কার হয়নি প্রধান সড়ক, দুর্ভোগে ভদ্র পুকুর গ্রামের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অর্ধসত্যের রাজনীতি বন্ধ হোক।

ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

মো. আরফান আলী :

ঠাকূরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম।

বুধবার (২৮ অক্টোবর) ঠাকূরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘ঠাকূরগাঁও-১ আসনে তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব ভোটকেন্দ্রে আজকের মধ্যে ভোটগ্রহণের সরঞ্জাম ব্যালট পেপার ব্যালট বক্সসহ প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তর হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’

জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এবার আসনটিতে মোট ভোটার ৫,১৬,১৩৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৪৭৫ জন, নারী ভোটার ২,৫৮,৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোট গ্রহণ উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার

ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬