ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্রগ্রাম ফায়ার সার্ভিস গিলে খাচ্ছে এডি তৌফিকুল ইসলাম ভুঁইয়া!  মৃধা বাড়ির দুর্গোৎসব: সম্প্রীতির বন্ধনে বাঁধা এক রাত, আনন্দের অমলিন স্মৃতি। খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা \ ছাত্র গ্রেফতার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার

ঘটনায় মামলা \ ছাত্র গ্রেফতার

মো: রাসেল মোল্লা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) উপর হামলার ঘটনায় ১৯অক্টোবর সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয় জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহার নামীয় আসামী স্কুলের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ১৫অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে বাক্বিতন্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ দুই ছাত্রীর মারামারির ঘটনায় অপরাধী এক ছাত্রীকে শাসন করেন। গত ১৮অক্টোবর রবিবার বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে শিক্ষককে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা প্রথমে শাসিয়ে দেন। একপর্যায়ে ছাত্র-শিক্ষকের মধ্যে বাক্বিতন্ডা হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্ররা শিক্ষককের মাথায়, পিঠে, ঘাড়ে, হাতে ও পায়ে বেদম প্রহার করে রক্তাক্ত করেন। একপর্যায়ে শিক্ষকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছাত্ররা পালিয়ে যায়। পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ইউএস বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে শিক্ষক কাওছার আহমেদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষকের উপর ছাত্রদের হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে বিদ্যালয়েরা বর্তমান ও সাবেক ছয় ছাত্রকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় 

রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা \ ছাত্র গ্রেফতার

আপডেট সময় : ১১:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬