শাহ মখদুম (র.) দরগাহে দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী ক্যাম্পেইন ‘মর্নিং উইথ মোবাশ্বের’ শুরু হয়েছে।
শুক্রবার ভোরে হযরত শাহ মখদুম (র.) দরগাহ মসজিদে ফজর সালাত আদায়ের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের শুভসূচনা করা হয়।
রাজশাহী মহানগর ও জেলা এনসিপি, যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেন। ফজর সালাত শেষে তিনি দরগাহ মসজিদের মুসল্লি এবং সকালে পদ্মা পাড়ে প্রাতভ্রমণে বের হওয়া নগরবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিজের জন্য দোয়া কামনা করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী বলেন, এনসিপি থেকে তাকে প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি সিটির বিভিন্ন মহল্লায় উঠান বৈঠকসহ নানা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তবে আজ থেকে তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ক্যাম্পেইন ‘মর্নিং উইথ মোবাশ্বের’ শুরু হলো।
তিনি আরও জানান, এখন থেকে নিয়মিত মসজিদ, মোড়, মহল্লা ও বাজারে তার নির্বাচনী ক্যাম্পেইন ও গণসংযোগ চলমান থাকবে, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোবাস্সের হোসেন, মহানগর এনসিপির সদস্য সচিব মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বাপ্পি, কেন্দ্রীয় নারীশক্তির সংগঠক উরসী মাহফিলা ফাতিহা, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মশিউর রহমান তন্ময়।
আরও উপস্থিত ছিলেন রাজপাড়া এনসিপির আহ্বায়ক বিলকিস আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবি হোসাইন, চন্দ্রিমা এনসিপির আহ্বায়ক আনোয়ার হোসেন, কাশিয়াডাঙ্গা এনসিপির আহ্বায়ক, রাজপাড়া ও চন্দ্রিমার সদস্য সচিববৃন্দ, রাজশাহী জেলা যুবশক্তির সদস্য সচিব রমজান আলীসহ বিভিন্ন থানা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিহাল খান 
























