ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি চট্রগ্রাম ফায়ার সার্ভিস গিলে খাচ্ছে এডি তৌফিকুল ইসলাম ভুঁইয়া!  মৃধা বাড়ির দুর্গোৎসব: সম্প্রীতির বন্ধনে বাঁধা এক রাত, আনন্দের অমলিন স্মৃতি। খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

‎ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

‎

‎

‎ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবারের ন্যায় আজ শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন কর্মসূচি পরিচালিত হয়েছে।

‎

‎আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎অভিযানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করতে হবে।”

‎

‎এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎

‎সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সচেতনতা।

‎

‎উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায় 

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬